1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলার ৭৯নং হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির ভবন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন তা শিক্ষার্থীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের ছাদ ও দেয়াল থেকে প্রতিনিয়ত ইটের খোয়া খসে পড়ছে। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা সবসময় ভয় ও অনিশ্চয়তার মধ্যে পাঠ গ্রহণ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা।

এ অবস্থায় অনেক অভিভাবকই সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। শ্রেণিকক্ষের সংকটও প্রকট—একই কক্ষে একসাথে দুটি শ্রেণির পাঠদান করতে হচ্ছে, যা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

১০নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হুসাইন জাকির বিদ্যালয়টি পরিদর্শন করে বলেন, ভবনের প্রতিটি কক্ষই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ছাদ ধসে পড়ে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ২০২৩ ও ২০২৫ সালে উপজেলা ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের জন্য ঢাকা অফিসে প্রস্তাব পাঠানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

এ পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা বর্তমান শিক্ষা বান্দব ও শিক্ষামন্ত্রী ও কচুয়ার অভিভাবক ড. আ ন ম এহছানুল হক মিলন এর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত একটি নিরাপদ ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট