1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ সাজেদুর রহমান পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহাদেবপুর-নজিপুর সড়কে পিকআপের ধাক্কায় মোজাফফর (৬৮) নামে এক বাই-সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ই এপ্রিল) আনুমানিক দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর উপজেলার নাদৌর গ্রামের বাসিন্দা এবং মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাফফর বাই-সাইকেল যোগে মহাদেবপুর রোড থেকে নজিপুরের দিকে সরদার এলপিজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে এসময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট