1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পত্নীতলায় ইউপি সদস্যের অকাল মৃত্যু 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর পত্নীতলায় ৮নং নজিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আজিজার রহমান (৪৫) ২৮শে এপ্রিল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

 

জানা যায় ২৮ শেষ এপ্রিল পত্নীতলা উপজেলা ৮নং নজিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবনাবাজ গ্রামের বাসিন্দা মোঃ আজিজার রহমান দুপুরের দিকে তার নিজ বাসভবনে স্ট্রোক করলে দ্রুত চিকিৎসার জন্য পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও আত্মীয়-স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবনাবাজ মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাবনাবাজ হামুহার সরকারি গোরস্থানে দাফন করা হয়। শেষ বারের মত তাকে এক নজর দেখার জন্য সহকর্মী এবং আশপাশের বহু লোকজন ছুটে আসেন।

 

তার এই অকাল মৃত্যুতে গ্রামের প্রবীন বয়জ্যেষ্ঠ কাজেম উদ্দিন বলেন, আজিজার সম্পর্কে আমার ভাগিনা তার অকাল মৃত্যু সকলের কাছেই একটি হৃদয়বিদারক ঘটনা। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট