1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু-র বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলন করার প্রতিবাদে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ সদস্য ডাঃ টিপুর বিরুদ্ধে মানহানীকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অবিলম্বে এসব ষড়যন্ত্রকারীদের দল থেকে বহিষ্কার ও সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগের দাবি জানান। একইসাথে তাদেরকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণারও আহ্বান জানান।
মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, সাবেক ছাত্রনেতা নুরবক্স মন্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, মহিলা দলের সভাপতি নার্গিস জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহা যুবায়ের, মান্দা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান রিপু ও ছাত্রনেতা রিসালাত ই সাজিদ।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, মিজানুর রহমান নান্টু, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট