1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় কৃষকদের মাঝে পাটবীজ, উফসী আউশ ধান ও সার বিতরণের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর মান্দা উপজেলায় কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, যিনি আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, গনেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
এবারে বিজেআরআই-৮, বিজেআরআই সবুজ সোনা-৯ এবং জেআরও-৫২৪ জাতের পাটবীজ মোট ২,৫০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

পাশাপাশি উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের উদ্যোগে উফসী আউশ ধানসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উফসী আউশ ধান পেয়েছেন ১১,৫০০ জন কৃষক, পাট ১৫০ জন, গ্রীষ্মকালীন তিল ৭০ জন এবং গ্রীষ্মকালীন মুগ ডাল ৪০ জন কৃষক।
আয়োজকেরা জানান, উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাটসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট