1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর মান্দা উপজেলায় বালুবাজার মোড় থেকে হাটোর স্কুল মাঠ পর্যন্ত পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১২ এপ্রিল ) স্থানীয় এলাকাবাসী
হাটোইর স্কুল সংলগ্ন সড়কে এ মানববন্ধনে করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। কাজের শুরু থেকেই তদারকির অভাব থাকায় ঠিকাদার ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে। ফলে অল্পদিনের মধ্যেই সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে
বাস্তবায়নকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকলিমা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ও কাজ তাদারকির দায়িত্বে থাকা বিএনপির নেতা ঠিকাদার মনিরুজ্জামান জানান, সিডিউল অনুযায়ী কাজ পরিচালনা করা হচ্ছে। তবে এলাকাবাসী যে অভিযোগ করেছে সেটি সঠিক নয়। রেজিং কিছু সমস্যা থাকতে পারে। উপজেলা ইঞ্জিনিয়ারের সার্বিক তত্ত্বাবধানে কাজ করা হচ্ছে। স্থানীয়রা যে অভিযোগ তুলেছে এলাকার কিছু লোক এরকম মিথ্যা অভিযোগ তুলে স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিন আলম বলেন, আমাদের জানামতে নিয়ম মেনে সিডিউল অনুযায়ী উৎকৃষ্ট মানের মেটেরিয়ালস ব্যবহার করে কাজ করা হচ্ছে। এরপরেও স্থানীয়দের অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট