1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিরব আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় সাকিবুল ইসলাম (১৫) নামের আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেলে পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া কালাব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব আহমদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী তাজুল ইসলাম ওরফে তাদির আহমদের ছেলে। তিনি আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। আহত সাকিবুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারের উদ্দেশ্যে জিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেলে রওনা দেন দুই কিশোর। মোটরসাইকেলটি কালাব্রিজ মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরবকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত সাকিবুল ইসলামকে প্রথমে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট