1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিশিষ্ট মুরব্বি আজমান আলীর ইন্তেকাল, পান্ডারগাঁও ইউনিয়নে শোকের ছায়া

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ প্রতিনিধি :

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক আজমান আলী সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন।

মরহুম আজমান আলী দীর্ঘদিন এলাকার একজন সৎ, বিনয়ী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রায় ৩৫ বছর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। জীবদ্দশায় তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর সুন্দর আচরণ, ধর্মীয় অনুরাগ, অতিথিপরায়ণতা ও সামাজিক নেতৃত্বের গুণে তিনি সকল মহলে শ্রদ্ধাভাজন ছিলেন।

মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পান্ডারগাঁও ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের ভাগনা সাংবাদিক শাহনূর ওয়াদুদ সাগর এক শোক বিবৃতিতে বলেন, মরহুম আজমান আলী ছিলেন অত্যন্ত সজ্জন, পরোপকারী ও ন্যায়পরায়ণ মানুষ। তাঁর অনেক গুণ ছিল এবং তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত ও বেহেশতের সর্বোচ্চ স্থান কামনা করছি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট