1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু চক্রবর্তীর বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের হিম্মতেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু চক্রবর্তীর অবসর উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার আরব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনাপুর SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুস শহীদ বাপন। বিশেষ অতিথি ছিলেন কাজী মাওলানা আব্দুল কাদির, মাষ্টার গোলাম রাব্বানীর, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সোনাপুর SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন দাস এবং হিম্মতেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমদ ও রহমত আলী।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউদ্দিন, সাগর তালুকদার, সমছুল আবেদীন, সমাজসেবক আব্দুল বাছিত, আব্দুল হাফিজ, কয়েছ আহমদ, সুন্দর আলী, মুক্তাদির, জাহাঙ্গীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, হিমাংশু চক্রবর্তী একজন সৎ, আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠদানই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা, বিনয়ী আচরণ এবং শিক্ষা বিস্তারে অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথি আব্দুস শহীদ বাপন বলেন, হিমাংশু চক্রবর্তী একজন দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক। তাঁর মতো শিক্ষকদের অবদান সমাজ কখনো ভুলবে না। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে যা কিছু প্রয়োজন, তা সংসদ সদস্যের মাধ্যমে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি তাঁর সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক হিমাংশু চক্রবর্তী তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকতা জীবনের দীর্ঘ পথচলায় সবার ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও তিনি বিদ্যালয় ও এলাকার মানুষের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষক হিমাংশু চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবার অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট