1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় গোপালপুর-কালামারা সংযোগ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধি।


নওগাঁ জেলার মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার থেকে কালামারা পর্যন্ত সংযোগ সড়কের অবস্থা বর্তমানে চরমভাবে অবনতি ঘটেছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়, ফলে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, নারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহনের জন্য এই রাস্তা হয়ে উঠেছে মরণফাঁদ । সড়কটির দুইপাশে কৃষি জমি ও বসতবাড়ি থাকায় এই পথটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কোথাও কোথাও হাঁটু পরিমাণ কাদা জমে আছে। অনেক সময় রিকশা-ভ্যান উল্টে যায়, বাইক পড়ে গিয়ে চালক আহত হয়। এমনকি অনেক মানুষকে জুতো খুলে কাদা পানি ভেঙে রাস্তা পার হতে হয়।
স্থানীয় বাসিন্দা অধ্যাপক নিয়াজুল ইসলাম বলেন, “এই রাস্তায় চলাফেরা করাটা যেন আমাদের নিয়তির অংশ হয়ে গেছে। ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানো এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”
অন্য একজন কৃষক বলেন, “আমরা আমাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারি না ঠিকমতো। গাড়ি চলে না, গরুর গাড়ি নিয়েও সমস্যা হয়।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত সড়কের সংস্কারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্ষাকালে দুর্ভোগ চরমে পৌঁছায়, আর শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে সমস্যা লেগেই থাকে।

এ বিষয়ে একজন শিক্ষক বলেন, “এই রাস্তাটি দিয়ে প্রায় প্রতিদিন শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু বৃষ্টির দিনে ছাত্রছাত্রীরা ক্লাসে পৌঁছাতে পারে না, অনেকে পড়ে গিয়ে আহতও হয়।” স্থানীয় জনসাধারণ দ্রুত এই সড়কের পাকা সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, সরকার ও জনপ্রতিনিধিদের সামান্য আন্তরিকতায় এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হলে, হাজারো মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে এবং তাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হবে। এলাকাবাসীর একটাই আকুতি—মানবিক বিবেচনায় দ্রুত এই সড়কটির উন্নয়ন কার্যক্রম শুরু হোক। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট