1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ধামইরহাট সীমান্তে ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)


নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের শিশুসহ মোট ১৪ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৮ আগস্ট) ভোর রাতে ‍উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকার সাতআনা গ্রাম থেকে তাদের আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং নড়াইল ও যশোর জেলার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি আরও জানান, কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল শুক্রবার ভোরে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতআনা গ্রামের একটি আমবাগান থেকে বাংলাদেশী নাগরিক ১৪ জন কে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলো মোঃ বাদশা মিয়া (২০), মোঃ ইমরান গাজী (৩৪), নাজমুল হাসান (২৪), বাবু শিকদার (১৭), নুপুর খানম (২২), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), প্রিয়া শিকদার (২৬), ববিতা সিকদার (৩৫), দুলি বেগম (৪০) ও শিশু সুমা মোল্লা (০৪), রায়হান মোল্লা (০৪), মোছাঃ আশিকা (০৪), ফাতেমা শেখ (০৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত নাগরিকগন বেশ কয়েক বছর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশের সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মুম্বাই শহরে অবৈধভাবে অবস্থান করে পুরুষ ০৪ জন রাজমিস্ত্রী এবং মহিলা ০৭ জন বাসা বাড়ীতে কাজ করার নিমিত্তে গমণ করে। পরবর্তীতে তাদেরকে মুম্বাই পুলিশ (সিআইডি) কর্তৃক বিভিন্ন সময়ে আটক করেন।

গত ৭ আগষ্ট বালুরঘাট থানার মাধ্যমে সানাপাড়া বিএসএফ কর্তৃক আটককৃত ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে নিয়ে এসে সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি টহলদল তাদের কে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের ধামইরহাট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট