1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রায়হান মিয়া, (কচুয়া চাঁদপুর প্রতিনিধি)


চাঁদপুরের কচুয়ায় শীর্ষ ইয়াবা কারবারি মাসুদ রানা ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশেষ অভিযানে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম এর নেতৃত্বে এএসআই রাশেদুদ জামান ও শরিফুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার নোয়াগাঁও কালিয়াপাড়া পাকা সড়কের নোয়াগাঁও বাস স্ট্যান্ড আনোয়ার হোসেন এর দোকানের সামনে অভিযান চালিয়ে মাসুদ রানা (৩৩) কে ১,৯০০ ( এক হাজার নয় শত )পিস ইয়াবাসহ আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মাসুদ রানাকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং যুবসমাজকে ধ্বংস করছে । গ্রেপ্তারকৃত মাসুদ রানা নোয়াগাঁও গ্রামের কড়াইয়া গাজী কামালের বাড়ির আমিনের ছেলে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, শীর্ষ মাদক কারবারি মাসুদ রানাকে ১,৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট