1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পোরশায় আঞ্চলিক মহাসড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোঃ সাজেদুর রহমান,স্টাফ রিপোর্টার (নওগাঁ)


নওগাঁর পোরশা উপজেলার
সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড় নামক স্থানে সড়কে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মোশানতলা মোড়ে সন্ধ্যা ৭টার পর গাছ ফেলে দু’দিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবানের পথরোধ করা হয়। ডাকাতরা প্রায় ঘন্টাব্যাপী যানবাহনে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা, শরীরে থাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বেশ কয়েকজন তাদের কাছে থাকা জিনিসপত্র দিতে না চাইলে তাদেরকে মারপিটে আহত করে ডাকাতরা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহত প্রায় ২০জন নারী-পুরুষকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। আর ডাকাতি হয় সন্ধ্যা থেকে রাতভর। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা রহস্যজনক। এলাকাবাসী জানান, মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ওই সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলেও জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট