1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধ বাবাকে দায়ের কোপে বাবার মাথা বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।


চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা নোয়াপাড়া প্রধানীয়া বাড়িতে ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৬৫)। শনিবার বিকেল ৩টার দিকে ঘটে এ হত্যাকাণ্ড। ঘটনার পর পালাতে চাইলে স্থানীয়রা ছেলে মোঃ হোসাইন (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাবা আবদুল খালেক ও ছেলে হোসাইনের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে ওঠেন হোসাইন। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক কোপ দিতে থাকেন।
ভয়াবহ আঘাতে ঘটনাস্থলেই বাবার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।
শোকাহত বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই এমন ভয়ংকর কাজ করবে কখনো ভাবিনি। ও মানসিকভাবে অসুস্থ ছিল কিন্তু এমন নৃশংসতায় আমরা সবাই ভেঙে পড়েছি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত।
কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট