1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলায় ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয় এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করা হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সমন্বয়ক মিজানুর রহমান, সমন্বয়ক সাইফুল ইসলাম, সমন্বয়ক ওসমান গনি ও সমন্বয়ক তাপস । মিছিলটি কচুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ যৌক্তিক দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট