1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সাচার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ’র সভাপতিত্বে এবং ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনির হোসাইন হেলালীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা মুফতি মুখলেসুর রহমান কাসেমী উজানী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতী মুখলেসুর রহমান বলেন, “আমি আপনাদেরই কচুয়ার সন্তান। আমরা সবাই ভাই-ভাই। হুমকি-ধমকির রাজনীতি আর চলবে না। সবাই মিলেমিশে ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে চাই। চাঁদাবাজির দিন শেষ, আমরা সকলকে নিয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী আনিসুর রহমান কাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক ডা. আরিফুল ইসলাম।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে কচুয়াকে সাজাতে চাই। এমন একটি কচুয়া গড়তে চাই যেখানে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক থাকবে না।”

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আমির হোসাইন, জামায়াতে ইসলামের উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক তোফাজ্জল হোসাইন ও মেহেদী হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট