1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

কচুয়া প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিণালিনী কর্মকার এর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার নাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর এমদাদ উল্যাহ।

এছাড়াও অনুষ্ঠানে নারী উদ্যোক্তা চামেলী আক্তার, শাহ ইমরান, রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ইমাম হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে নারীদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়।

মোঃ রায়হান মিয়া
কচুয়া উপজেলা প্রতিনিধি
মোবাইল -০১৮১১-১২৩১৯৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট