1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সোহেল রানা (নওগাঁ ) প্রতিনিধি:


পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর প্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৫০০ জন উপকারভোগীকে জনপ্রতি ২ হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করা হবে। এর মধ্যে ১৪০ জনকে ইতোমধ্যে অর্থ প্রদান করা হয়েছে এবং অবশিষ্টদের মাঝে ঈদের পর পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট