1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ—আহত ৩, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়িঘরে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বুধুন্ডা উত্তরপাড়া সোনা মিয়া প্রধানিয়া বাড়ির মৃত আক্কাস আলীর ছেলে রাসেল হোসেন (৪৫) ও ফরিদ উদ্দিন (৪২)। আহতরা হলেন আব্দুল মতিনের ছেলে ওয়াসিম হোসেন (৪১), তার স্ত্রী ফারজানা বেগম ও তার মা নুরজাহান বেগম।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা ৩৩৬১ দাগের প্রায় ৪৫ শতক জমিতে ভবন নির্মাণের চেষ্টা করলে ভুক্তভোগীরা বাধা দেন। এছাড়া একই দাগের আরও প্রায় ৬০ শতক পুকুর এবং ৩৩৬৯ দাগের ১১ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী আব্দুল মতিনের স্ত্রী নুরজাহান বেগম ও তার ছেলে ওয়াসিম হোসেন জানান,
“প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমরা বাধা দিলে তারা মারধর ও ভয়ভীতি দেখায়। একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তারা উপস্থিত হয়নি।”

তারা আরও অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তরা তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় ওয়াসিম হোসেন কচুয়া আমলী আদালত, চাঁদপুরে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ রাসেল হোসেন ও ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

ছবিঃ কচুয়ার বুধুন্ডা গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর আহত ৩।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট