1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব মান্দা, সাংবাদিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ ও গার্লস স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসুক জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দুপুর ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
মোটকথা, যথা যোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও দেশপ্রেমের আবেগে মান্দা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট