1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুপারভাইজার মোহাম্মদ হাছান মজুমদার।

এতে কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা শাহাজান কেয়ারটেকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মডেল শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পেছনে বীর শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিতদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট