1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় “মাদরাসাতুল আজহার এন্ড ইসলামিক ইনস্টিটিউট” এর সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলা-এ নবপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুল আজহার এন্ড ইসলামিক ইনস্টিটিউট-এ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পশু হাসপাতালের পশ্চিম পাশে কড়ইয়া রোডের মাথা থেকে প্রায় ১০০ গজ সামনে অবস্থিত এ মাদ্রাসাটি এই প্রথম এলাকায় যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মাদ্রাসাটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি নুরানী, নাজেরা, হিফজ ও রিভিশন বিভাগ চালু রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আবাসিক ও অনাবাসিক সুবিধা এবং ডে-কেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, রুচিসম্মত খাবার ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা। পাশাপাশি আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারীদের মাধ্যমে মাশকের ব্যবস্থা রয়েছে এবং হিফজ শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী আহামেদ ইকবাল আল আজহারী ও মনপুরা বাতাবাড়ীয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া মাদ্রাসার মুহতামেম মাওলানা আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহবুবুর রহমান, রহিমানাগার একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ আলী, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নূর আহমেদ এবং চাপাতলী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ছিদ্দিক আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু বক্কর ছিদ্দিক, পূর্ব মনপুরা মসজিদের খতিব মাওলানা শাহজাহান, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা জাকারিয়া , সাংবাদিক আবু হানিফ মোঃ নোমান সহ আরো অনেকে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট