1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি মামলার সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ০২ এপ্রিল পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম সাচার ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ইউনুস ওরফে সোহেল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুস সাচার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজারামপুর (বেপারি বাড়ি) এলাকার বাসিন্দা। কচুয়া থানার মামলা নং-২ ৩৯৫/৩৯৭ ধারার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কচুয়া থানার ২০১৬ ও ২০১৭ সালের দুটি ডাকাতি ও বিভিন্ন অপরাধসংক্রান্ত মামলা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ২০২৩ সালের একটি ডাকাতি মামলা উল্লেখযোগ্য।

গ্রেফতারের পর বৃহস্পতিবারই তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট