1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলায় কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কচুয়া ফায়ার সার্ভিসের পূর্ব পাশে অবস্থিত তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কে. এম. সোহেল রানা এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু এবং সাবেক সভাপতি ও কচুয়া বার্তা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও কবির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শাহ্জালাল প্রধান, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুদ্দিন, ডা. গাজী ইয়াসিনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের বৃত্তি পরীক্ষায় মোট ২,৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয় ২৮৪ জন এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয় ৪১২ জন শিক্ষার্থী। সবমিলিয়ে মোট ৬৯৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে উত্তীর্ণদের প্রত্যেককে ৭০০ টাকা নগদ অর্থ ও সনদপত্র এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণদের প্রত্যেককে ৫০০ টাকা নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন এবং তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। বক্তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট