1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তুলপাই বাজারে সাওতুল কুরআন বালিকা মডেল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই বাজারে আদর্শ ও ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান সাওতুল কুরআন বালিকা মডেল মাদ্রাসা-এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ এম. সাকিব আল হাসানের সভাপতিত্বে এবং মাঝিগাছা জামালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল্লাহ মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সফলতা অর্জনের জন্য ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। তিনি আরও বলেন, শয়তান মানুষকে বিপথে পরিচালিত করতে চায়, তাই সঠিক পথে থাকতে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন এবং শাজুলিয়া দরবার শরীফের পরিচালক শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলি।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ শাহপরান, সেঙ্গুয়া মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রাফি বিন মাসুম, প্রসন্ন কাপ মহিবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মহসিন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

মাদ্রাসাটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি নুরানী, নাজেরা, হিফজ ও রিভিশন বিভাগ চালু রয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য আবাসিক ও অনাবাসিক সুবিধা এবং ডে-কেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, রুচিসম্মত খাবার ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মেয়েদের ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। নতুন এই প্রতিষ্ঠানটি এলাকায় নৈতিক ও ইসলামী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট