1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারীর নাম ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী এলাকায় পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

জানা যায়, মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী মাঝিগাছা ইসলামীয়া দাখিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৩ নং বিতারা ইউনিয়ন ছাত্রদলের ৬ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী একাধিক মামলার আসামি হয়েছেন এবং বিভিন্ন সময় কারাবরণ করেছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা যায়। বিশেষ করে ৫ আগস্টের পূর্ববর্তী আন্দোলন চলাকালে পুলিশের গুলির মুখেও পিছপা না হয়ে রাজপথে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছিলেন মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী।

শিক্ষাজীবনে মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী মাঝিগাছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, গল্লাই বিএমআই কলেজ থেকে এইচএসসি এবং ঢাকার শহীদ তিতুমীর কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গরিব ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী কচুয়া উপজেলা সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট