1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় জমি বিরোধের জেরে হামলা: দুই জন গুরুতর আহত, ঢাকা মেডিকেলে ভর্তি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দক্ষিণ পাশের মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নাছির উদ্দিন (৪৫) ও সুর্যত আলীর ছেলে মিজানুর রহমান (৫০)। ঘটনার পর গুরুতর অবস্থায় প্রথমে তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে নাছির উদ্দিন বিরোধীয় জমির দিকে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র—লাঠি, রড ও ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।
হামলায় নাছির উদ্দিনের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অপরদিকে মিজানুর রহমানের বাম পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করেছে, হামলাকারীরা ঘটনাস্থলে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ওবায়দুর রহমান কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কচুয়া থানার ওসি বোরহানউদ্দিন পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট